Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ কাউন্সিলর! এলাকাজুড়ে পড়ল পোস্টার

বালুরঘাটের কাউন্সিলর বিপ্লব খাঁ নিখোঁজ। এলাকায় সিপিআইএমের পোস্টারে অভিযোগ, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। বিস্তারিত পড়ুন।

নিখোঁজ কাউন্সিলর! এলাকাজুড়ে পড়ল পোস্টার
  • ৭ জুন, ২০২৬ ১৯:২৪
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: নিখোঁজ কাউন্সিলর! বালুরঘাটের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব খাঁয়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। আজ, রবিবার বালুরঘাট শহরে সিপিআইএমের তরফে ওই পোস্টার ওয়ার্ড জুড়ে লাগানো হয়েছে। অভিযোগ, ওয়ার্ড জুড়ে নোংরা আবর্জনা জমে রয়েছে। পানীয় জল-সহ নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষজন। কাউন্সিলরকে দেখা যাচ্ছে না বলেই বাড়ছে সমস্যা বাড়ছে। অভিযোগ, তাঁর নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলেই তিনি বালুরঘাট এলাকা ছেড়ে পালিয়েছেন। যদিও বিপ্লব খাঁয়ের বক্তব্য, তিনি কোথাও যাননি। বাড়িতেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলিও একেবারেই ভিত্তিহীন। বলেন, আমি একেবারেই পালিয়ে বেড়ানোর মানুষ নয়। পাশাপাশি দাবি করেন, পরিষেবাগুলিও সাধারণ মানুষকে সঠিকভাবে প্রদান করেছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ