Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খাগড়াবাড়িতে এনবিএসটিসির বাস চালককে মারধর দুষ্কৃতীদের, ধৃত ১

শনিবার সকালে কোচবিহারের খাগড়াবাড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের চালককে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা

খাগড়াবাড়িতে এনবিএসটিসির বাস চালককে মারধর দুষ্কৃতীদের, ধৃত ১
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শনিবার সকালে কোচবিহারের খাগড়াবাড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের চালককে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। ঘটনায় বাসের চালক মাথায়, মুখে গুরুতর আঘাত পেয়েছেন। জখম চালকের নাম আলমগীর রহমান। তাঁকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিগমের পক্ষ থেকে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও প্রাক্তন চেয়ারম্যান তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদিন দুপুরে কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। পুলিস জানিয়েছে, ঘটনায় শুভজিৎ দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি উত্তর খাগড়াবাড়িতে।

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস সকাল সাড়ে পাঁচটার সময় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উদ্দেশে রওনা দেয়। বাসটি খাগড়াবাড়ি পৌঁছনোর পর যাত্রী তুলছিল। সেই সময় একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা মারে। পিকআপ ভ্যানের চালকের সঙ্গে নিগমের চালক ও কন্ডাক্টরের কথা হচ্ছিল। সেই সময়ই দুষ্কৃতীরা চড়াও হয়। কীভাবে এতো সকালে ঘটনা ঘটার সঙ্গে ওই দুষ্কৃতীরা সেখানে পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সময় এক মহিলা ছবি তুলছিলেন। তাঁর মোবাইলও দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে বলে নিগম সূত্রে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, তিন-চারজন দুষ্কৃতী এসে আমাদের চালকের উপরে চড়াও হয়। লোহার রড দিয়ে চালককে মারধর করা হয়। তাঁর মাথায়, মুখে গুরুতর আঘাত করা হয়েছে। তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আমি তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। পুলিস সুপারের সঙ্গে দেখা করেও বিষয়টি জানিয়েছি।
পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, খাগড়াবাড়ির ঘটনায় পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ