Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াসাঁকোয় স্কুল থেকে ফিরে উধাও নাবালক, খুঁজছে পুলিশ

জোড়াসাঁকো থানা এলাকা থেকে উধাও বছর এগারোর স্কুল ছাত্র। আদতে বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ওই নাবালক বাবা-মায়ের সঙ্গে জোড়াসাঁকো থানা এলাকায় শম্ভু চট্টোপাধ্যায় স্ট্রিটে ভাড়া বাড়িতে থাকত।

জোড়াসাঁকোয় স্কুল থেকে ফিরে উধাও নাবালক, খুঁজছে পুলিশ
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকো থানা এলাকা থেকে উধাও  বছর এগারোর স্কুল ছাত্র। আদতে বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ওই নাবালক বাবা-মায়ের সঙ্গে জোড়াসাঁকো থানা এলাকায় শম্ভু চট্টোপাধ্যায় স্ট্রিটে ভাড়া বাড়িতে থাকত।

Advertisement

১০ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পর উধাও হয়ে যায় ওই ছাত্র। ঘটনার পর নিখোঁজ ছাত্রের বাবা-মা স্থানীয় জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে তদন্তে শুরু করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। নিখোঁজ ওই ছাত্রের খোঁজে হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন জোড়াসাঁকো থানার পুলিশের পাশাপাশি লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াডের গোয়েন্দারা। কলকাতা সহ গোটা রাজ্যের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওই ছাত্রের হদিশ মেলেনি। পাশাপাশি তদন্তে নেমে নিখোঁজ ছাত্রের ভাড়া বাড়ি সংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে তবে এখনও তেমন কোনও সূত্র হাতে আসেনি পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ নাবালক কলকাতার রাস্তাঘাট তেমন চেনে না। পাশাপাশি তদন্তে নেমে কলকাতা পুলিশ হাওড়া এবং শিয়ালদহ স্টেশনের সিসিটিইভ ফুটেজ খতিয়ে দেখেছে। তাতেও কোনও লাভ হয়নি।  উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে নিখোঁজ মামলায় থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার কথা পুলিশের। কিন্তু সমস্যা হল, কলকাতা পুলিশের থানায় দারোগার অভাব। ফলে থানাগুলিকে নিখোঁজ মামলার চাপ সামলাতে নাকাল হতে হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ