Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে

রক্ষকই যখন ভক্ষক। যাঁর হাতে মানুষের নিরাপত্তা তাঁর হাতেই বিপদ। ফের যোগীরাজ্যে ধর্ষণের অভিযোগ। এবার অভিযোগের তির সরাসরি পুলিশের দিকেই।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৭
Prefer us on Google

লখনউ, ২৬ সেপ্টম্বর: রক্ষকই যখন ভক্ষক। যাঁর হাতে মানুষের নিরাপত্তা তাঁর হাতেই বিপদ। ফের যোগীরাজ্যে ধর্ষণের অভিযোগ। এবার অভিযোগের তির সরাসরি পুলিশের দিকেই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল আগ্রায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের মাধ্যমে পরিচয় হয়েছিল ওই নাবালিকার। শুক্রবার কঙ্করখেরা থানায় গিয়ে ওই কনস্টেবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দৌরালা সার্কেলের আধিকারিক শিব ঠাকুর জানিয়েছেন, ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নাবালিকার অভিযোগ, একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ওই কনস্টেবলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর অভিযুক্ত তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেন। গত কয়েক মাসে ওই প্রতিশ্রুতির ভিত্তিতে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নাবালিকা। পুলিশ জানিয়েছে, বর্তমানে অভিযোগের সমর্থনে প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ