Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণ, শিলিগুড়িতে ধৃত পরিজন

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিস। ধৃতের নাম গৌতম নাট্টা। তার বাড়ি দুর্গানগর এলাকায়।

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণ, শিলিগুড়িতে ধৃত পরিজন
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিস। ধৃতের নাম গৌতম নাট্টা। তার বাড়ি দুর্গানগর এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, অসমের হরিপাল বস্তি থেকে এক মহিলা তার চোদ্দ বছরের এক কন্যা সন্তানকে নিয়ে দুর্গানগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন। অভিযোগ, ওই আত্মীয়ের এক পরিজন গৌতম নাট্টা প্রথমে ওই মহিলা ও তাঁর মেয়ের সঙ্গে ভাব জমায়। ১৮ এপ্রিল শিলিগুড়ির ইসকন মন্দিরে ঘুরতে নিয়ে যাওয়ার টোপ দেয় অভিযুক্ত। অভিযুক্তকে বিশ্বাস করে নাবালিকাকে ঘুরতে যাওয়ার অনুমতি দেন অসমের ওই মহিলা। অভিযোগ, এই বিশ্বাসের সুযোগ নিয়েই ইসকন মন্দির ঘুরতে না গিয়ে দুর্গানগরের একটি ফাঁকা বাড়িতে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর নাবালিকাকে ঘটনাটি চেপে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বাড়িতে ফিরে তার সঙ্গে দুষ্কর্মের কথা মাকে জানিয়ে দেয় ওই নাবালিকা। এরপরই ভক্তিনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ঘটবার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার জেরে অসমের মা ও নাবালিকা আতঙ্কে রয়েছেন। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছি আমরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ