Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অজানা জ্বরে মৃত্যু নাবালিকার, বাড়ছে দুশ্চিন্তা

অজানা জ্বরে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি দেগঙ্গার হাদিপুর-ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুকুরআটি এলাকার। নাবালিকার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

অজানা জ্বরে  মৃত্যু নাবালিকার, বাড়ছে দুশ্চিন্তা
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অজানা জ্বরে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি দেগঙ্গার হাদিপুর-ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুকুরআটি এলাকার। নাবালিকার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার হাদিপুর-ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুকুরআটি গ্রামেই বাড়ি রিজানুর মণ্ডলের (নাম পরিবর্তিত)। দিনমজুরের কাজ করেন তিনি। ছ’দিন ধরে জ্বরে ভুগছিল তাঁর ন’বছরের মেয়ে। মেয়ের জ্বর হওয়ায় পরিবারের লোকজন স্থানীয় একটি দোকান থেকে ওষুধ খাইয়েছিলেন। জ্বর কিছুটা কমলেও পুরোপুরি সারেনি। মঙ্গলবার ফের জ্বর বেড়ে গিয়েছিল। বেশ কয়েকবার বমি হয়। ছিল পেটের সমস্যা। বুধবার নাবালিকার রক্তের নমুনা পরীক্ষা করান পরিবারের লোকজন। আর বৃহস্পতিবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তার। রক্তের রিপোর্ট এবং জ্বরে আক্রান্ত মেয়েকে নিয়ে পরিবারের লোকজন রওনা দেন হাড়োয়া গ্রামীণ হাসপতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নাবালিকার।

Advertisement

নতুন করে অজানা জ্বর থাবা বসানোয় দুশ্চিন্তা বাড়ছে স্থানীয়দের। এ প্রসঙ্গে মৃতের বাবা বলেন, মেয়ে গত দু’দিন খাওয়া দাওয়া করেনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রক্তের রিপোর্ট করিয়ে হাসপতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল মেয়ের। এ বিষয়ে এক স্বাস্থ্য কর্তা জানিয়েছেন, বিষয়টি জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ