নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: গাংপুরের কাছে নান্দুরে একটি ইটভাটায় আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিন দিন আগে ঘটনা হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়েছিল। রক্তক্ষরণ হতে থাকে। ওই অবস্থাতেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। স্থানীয় একজনের কাছে থেকে ওষুধ এনে তাকে দেওয়া হয়। অসুস্থ অবস্থাতেই সে তিনদিন ধরে ইটভাটায় ছিল। এদিন পুলিস খবর পেয়ে তাকে উদ্ধার করে। পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, যে বা যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ঘটনা হওয়ার পরও কেন পুলিসকে জানানো হলো না তাও তদন্ত করে দেখা হচ্ছে।



