Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ৭ বছরের বালিকাকে ধর্ষণে অভিযুক্ত নাবালক আটক

বহরমপুরে ৭ বছরের বালিকাকে ধর্ষণে অভিযুক্ত নাবালক আটক
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সাতবছরের বালিকাকে ধর্ষণের অভিযোগে ১৪বছরের এক নাবালককে আটক করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বহরমপুর থানায় পকসো ধারায় মামলা রুজু হয়েছিল। পুলিস তদন্তে নেমে ওই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করেছে। তাকে হোমে পাঠানো  হয়েছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, প্রায় একমাস আগে ঘটনাটি ঘটে। ওই বালিকার মা তখন বাড়ি ছিলেন না। সেসময় ওই নাবালক বাড়িতে ঢুকে বালিকার সঙ্গে খেলার ছলে তাকে ধর্ষণ করে। ওই বালিকার মা বৃহস্পতিবার ঘটনার কথা জানতে পেরে পুলিসের দ্বারস্থ হন। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার রাতেই ওই নাবালককে বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে নেয়। ওই বালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, পকসো ধারায় মামলা রুজু হয়েছে। ওই বালককে গ্রেপ্তার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ