Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত নাবালক

সাড়ে চারবছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী বছর সতেরোর নাবালকের বিরুদ্ধে। মালদহের চাঁচল থানার একটি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত নাবালক
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: সাড়ে চারবছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী বছর সতেরোর নাবালকের বিরুদ্ধে। মালদহের চাঁচল থানার একটি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

Advertisement

শুক্রবার সকালে পাড়ার রাস্তায় খেলায় মত্ত শিশুকন্যাটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে যায় ওই নাবালক। এবং যৌন নির্যাতন চালায়। শিশুটি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশী ও তার বাবা-মা ছুটে আসেন। ঘটনাটি অভিযুক্তের বাবা মাকে বলতে গেলে নির্যাতিতা শিশুর পরিবারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার রাতেই ওই নাবালক সহ তার বাবা মায়ের নামে থানায় অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই চাঁচল থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় নির্যাতিতাকে।  অভিযোগ পেয়ে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পকসো আইনে মামলা করে শনিবার অভিযুক্তকে মালদহ জুভেনাইল আদালতে পেশ করে পুলিস। আদালতের নির্দেশে অভিযুক্তকে হোমে পাঠানো হয়েছে।
নির্যাতিতার দিনমজুর বাবা বলেন, ওদের সঙ্গে আমাদের কোনও শক্রতা নেই। কেন ওরা আমার ছোট্ট মেয়েটার সর্বনাশ করে দিল? অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ