Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্নীতি রুখতে কড়া বার্তা মন্ত্রীর

দুর্নীতি রুখতে ফের কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার বনগাঁ উত্তর বিধানসভার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে সূচনা মহিলা সংঘের সাধারণ সভায় যান সমবায় মন্ত্রী।

দুর্নীতি রুখতে কড়া বার্তা মন্ত্রীর
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: দুর্নীতি রুখতে ফের কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার বনগাঁ উত্তর বিধানসভার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে সূচনা মহিলা সংঘের সাধারণ সভায় যান সমবায় মন্ত্রী। তিনি বলেন, আমি থাকাকালীন সমবায় দপ্তরে কোনো দুর্নীতি হতে দেব না। এদিন বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে সমবায় দপ্তরে দুর্নীতি হয়েছে। এখন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, সমাধানের চেষ্টা করব। তবে কোনো নেতা ধরে আসবেন না। সরাসরি আমার কাছে আসুন। আমি একজন আম পাবলিক, আমার বাড়িতে আসার জন্য কোনো নেতা ধরতে হবে না। এরই পাশাপাশি এদিন বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলি মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, জাফর আলি মণ্ডলকে শাস্তি পেতেই হবে। সমবায় দপ্তরে একাধিক সম্পত্তি আত্মসাৎ করেছেন ক্ষমতায় থাকাকালীন। ওঁকে ছাড়া হবে না। জাফর আলি মণ্ডলের ফোন সুইচড অফ থাকায় তাঁর কোনো প্রতিক্রিয়া অবশ্য মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ