নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) অঙ্গ ‘ওয়েভস ফিলম বাজারে’ বাংলার চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের কাছে রাজ্যের চলচ্চিত্র নীতি, দ্রুত শ্যুটিংয়ের অনুমতি, ভরতুকি এবং বিনিয়োগের সুযোগগুলি তুলে ধরেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও। এই প্রথম জাতীয় স্তরের চলচ্চিত্র বাজারে অংশ নিল পশ্চিমবঙ্গ।
Advertisement



