Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাড়ার সমাধান ক্যাম্পে কর্মীদের মাতব্বরি না করার নির্দেশ মন্ত্রীর

পাড়ার সমাধান ক্যাম্পে গিয়ে মানুষের সঙ্গে সহযোগিতা করুন। মাতব্বরি করবেন না। তৃণমূলের দলীয় কর্মসূচিতে কর্মীদের এমনই বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

পাড়ার সমাধান ক্যাম্পে কর্মীদের মাতব্বরি না করার নির্দেশ মন্ত্রীর
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাড়ার সমাধান ক্যাম্পে গিয়ে মানুষের সঙ্গে সহযোগিতা করুন। মাতব্বরি করবেন না। তৃণমূলের দলীয় কর্মসূচিতে কর্মীদের এমনই বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

Advertisement

জানা গিয়েছে, ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে দলের নির্দেশ মতো প্রতি শনি ও রবিবার মঞ্চ বেঁধে ধর্না কর্মসূচি করছে তৃণমূল। শনিবার বারাসত ২ ব্লকের কীর্তিপুর ২ অঞ্চলে এমন ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম, তৃণমূল উপপ্রধান আব্দুল হাই, পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি প্রমুখ। বাংলা ভাষা, বাঙালিকে অপমান করা হচ্ছে। এর প্রতিবাদে মানুষকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।
এদিন মন্ত্রী রথীনবাবু বলেন, একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে ভাষাকে অপমান করে বাংলার অস্তিত্বকে ধ্বংস করতে চাইছে বিজেপি। রাজনৈতিকভাবে না পেরে বাংলাকে ভাতে মারতে চাইছে। ভোটার তালিকা সংশোধনের নামে কোনও যোগ্য ভোটারের নাম বাদ দিলে আমরা তীব্র প্রতিবাদ করব। মন্ত্রী আরও বলেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে। দেশের মধ্যে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্পকে মানুষের কাছে পোঁছে দিলেন। তাই শিবিরে গিয়ে মানুষের অভাব-অভিযোগের বিষয়গুলি সমাধানের জন্য নথিভুক্ত করুন। তবে, মাতব্বরি করবেন না।
অন্যদিকে, সন্দেশখালিতে তৃণমূলের উদ্যোগে আদিবাসী দিবস পালন হয় শনিবার। উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বুরাহনুল মোকাদ্দিম ওরফে লিটন, বিধায়ক সুকুমার মাহাত প্রমুখ। লিটন বলেন, ভোট এলেই বিজেপির দরদ বেড়ে যায়। লোকসভা ভোটের আগে সন্দেশখালিতে গিমিক করে ফায়দা লুটতে চেয়েছিল বিজেপি। কিন্তু, মানুষ আমাদের উপরই ভরসা রেখেছিলেন, রাখেনও। তাই জানিয়ে রাখছি, আগামী বিধানসভা ভোটেও এই সন্দেশখালিতে বিজেপি প্রার্থীকে ৫০ হাজার ভোটে হারাবে তৃণমূল।

Advertisement
সম্পর্কিত সংবাদ