Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় পুরনো কর্মীদের ময়দানে নামার ডাক মন্ত্রীর

কেন্দ্রের বঞ্চনা নিয়ে মাঠে নামুন। বৃহস্পতিবার কাটোয়া শহরে দলের পুরনো কর্মীদের এভাবেই মাঠে নামার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

কাটোয়ায় পুরনো কর্মীদের ময়দানে নামার ডাক মন্ত্রীর
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: পদের দরকার নেই। দলের অনুমতি নিয়ে ময়দানে নেমে লড়াই করতে হবে। কেন্দ্রের বঞ্চনা নিয়ে মাঠে নামুন। বৃহস্পতিবার কাটোয়া শহরে দলের পুরনো কর্মীদের এভাবেই মাঠে নামার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন শহরের রবীন্দ্র পরিষদে দলের প্রয়াত নেতা কাঞ্চন মুখোপাধ্যায়ের স্মরণসভায় যোগ দিয়ে মন্ত্রী একথা বলেন।

Advertisement

স্বপনবাবু বলেন, কাটোয়ায় পুরভোটের আগে পুরনো কর্মী ইন্দ্রজিৎ সিং খুন হয়েছিলেন। মঙ্গলকোটে বহু পুরনো কর্মী খুন হয়েছেন। কেতুগ্রামেও দলের কর্মীদের রক্ত ঝরেছিল। তাঁদের রক্তের বিনিময়ে দল ক্ষমতায় এসেছে, এটা ভুলে গেলে চলবে না। পুরনো কর্মীরা দলের সম্পদ। তাঁদের পদ না দিতে পারেন, কিন্তু তাঁদের অসম্মান করবেন না। এদিন এই স্মরণসভা আয়োজন করে কাঞ্চন মুখোপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটি। সেখানে মন্ত্রী ছাড়াও পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, দলের জেলা সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন স্মরণসভায় কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের পুরনো কর্মীরা এসেছিলেন। তাঁদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্মান জানান মন্ত্রী। তিনি বলেন, কাটোয়ায় আমাদের সিপিএম ও কংগ্রেসের সঙ্গে লড়তে হয়েছিল। এখন বিরোধী দল থেকে অনেকেই এসে তৃণমূলকে সমৃদ্ধ করেছেন। কিন্তু যে পুরনো কর্মীরা দলের দুর্দিনে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, তাঁদের ভুলে গেলে চলবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ