Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ায় সমাধান শিবিরে মানুষের ঢল, অভিভূত মন্ত্রী বেচারাম

পাড়ায় সমাধান শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত মন্ত্রী বেচারাম মান্না।

পাড়ায় সমাধান শিবিরে মানুষের ঢল, অভিভূত মন্ত্রী বেচারাম
  • ২০ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাড়ায় সমাধান শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত মন্ত্রী বেচারাম মান্না। আজ, বুধবার জলপাইগুড়ি জেলার মাটিয়ালিহাট ও কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যান তিনি। সেখানে শ’য়ে শ’য়ে মানুষের ভিড় দেখে মুগ্ধ হয়ে যান মন্ত্রী। ক্যাম্পের মেঝেয় বসে বুথের বাসিন্দাদের সঙ্গে তাঁদের সঙ্গে গল্পে মাতেন। জেনে নেন চাহিদার কথা। তারপর এলাকার মানচিত্র ধরে কোথায় কোন কাজ হবে, তা নথিভুক্ত করতে বলেন প্রশাসনের আধিকারিকদের।

Advertisement

মন্ত্রীকে এভাবে নাগালে পেয়ে আমজনতা তাঁদের মনের কথা খুলে বলেন। বাসিন্দাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার বাংলার প্রতিটি বুথে উন্নয়নের কাজ করেছে। তারপরও হয়তো কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজের জন্য কারও কাছে আবেদন নিবেদনের দরকার নেই। নিজের এলাকায় কোন কাজের দরকার, তা যাতে মানুষ সরাসরি এসে জানাতে পারেন, তারই পথ তৈরি করে দিতে পাড়ায় সমাধান কর্মসূচি চালু করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার ৮০ হাজার বুথে এই কর্মসূচি হবে। পাড়ায় সমাধান শিবিরে এসে কোনও কাজ নথিভুক্ত করানোর ৯০ দিনের মধ্যে তা সম্পন্ন হবে।

এদিন মালবাজারের কুমলাই পঞ্চায়েতের ১৬৩ ও ১৬৪ নম্বর বুথে অনুষ্ঠিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যান রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত জেলাশাসক রৌণক আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিকরা। ছিলেন জনপ্রতিনিধিরাও। মাটিয়ালিহাট পঞ্চায়েতের ৪, ৫ ও ৬ নম্বর বুথে অনুষ্ঠিত পাড়ায় সমাধান শিবিরেও যান মন্ত্রী। সেখান থেকে জলপাইগুড়িতে ফিরে বাংলা শস্যবিমা প্রকল্পের ট্যাবলোর উদ্বোধন করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ