Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সিইও দপ্তর অভিযানের মুখে হুঁশিয়ারি মীনাক্ষীর, ‘নাম না তুললে, মানুষ বুঝে নেবে’

বাতিল যাওয়া নাম তালিকায় তুলতে হবে, এই দাবিতে আজ, শুক্রবার সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছে সিপিএমের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

সিইও দপ্তর অভিযানের মুখে হুঁশিয়ারি মীনাক্ষীর, ‘নাম না তুললে, মানুষ বুঝে নেবে’
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাতিল যাওয়া নাম তালিকায় তুলতে হবে, এই দাবিতে আজ, শুক্রবার সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছে সিপিএমের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেত্রী তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘এবার নাম না তুললে, বাংলার মানুষ বুঝে নেবে।’  

Advertisement

মীনাক্ষী ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কনীনিকা ঘোষ, রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা, সভাপতি জাহানারা খান প্রমুখ। মোনালিসা বলেন, ‘আমরা প্রথম দিন থেকে যে দাবি করেছিলাম তা প্রমাণিত। গোটা এসআইআর প্রক্রিয়াকে বাতিল করতে হবে। পদত্যাগ করতে হবে জ্ঞানেশ কুমারকে। মনোজ আগারওয়াল সেইসময় বলতেন, কেন্দ্র থেকে যা নির্দেশ আসছে আমরা পালন করছি। সেই লিখিত নির্দেশ কী এসেছে? তাঁকেও তদন্তের আওতায় আনতে হবে।’ 
মীনাক্ষী বলেন, ‘বাংলায় নতুন সরকার এসেছে চারমাস হয়ে গেল। তারপরও এই ভোটারদের নাম তোলার জন্য কোনো কাজ করেনি তারা।’ শুক্রবার ধর্মতলায় লেনিনমূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বারবার বলেছি, জ্ঞানেশ কুমার বিজেপির কাঠপুতুল হয়ে কাজ করছেন। নজিরবিহীনভাবে ২৭ লক্ষ মানুষকে বাদ দিয়েই রাজ্যে ভোট হয়েছে। এখন কমিশনের আরও দুই আধিকারিক মুখ খুলছেন। জ্ঞানেশ কুমারকে যত তাড়াতাড়ি সম্ভব ইস্তফা দিতে হবে ও তদন্ত করে শাস্তি দিতে হবে তাঁকে। এজন্য এখনো অনেক মানুষকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ