Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যর্থ মিলারের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী গুজরাত

জবাবে শুরু থেকে আক্রমণের পথ বেছে নিয়েছিল দিল্লি ক্যাপিটালসও। এই দিনের জয়ের মাধ্যমে তাদের হ্যাট্রিক নিশ্চিত বলে একসময় ধরেও নিয়েছিলেন অনেকে।

ব্যর্থ মিলারের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী গুজরাত
  • ৮ এপ্রিল, ২০২৬ ২৩:০৪
Prefer us on Google

দিল্লি, ৮ এপ্রিল: প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা। টিভির পর্দা থেকে এক মুহূর্তের জন্য নজর সরানোর উপায় নেই। ম্যাচের সিদ্ধান্ত নির্ধারণ হল শেষ বলে। মাত্র ১ রানে দিল্লিকে হারিয়ে অবশেষে জয়ের কক্ষপথে ফিরল গুজরাত। অন্যদিকে, ডেভিড মিলার মরণপন লড়াই করেও দিল্লিকে জেতাতে পারলেন না।

Advertisement

বুধবার ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ল গুজরাত। ৪ উইকেটে ২১০ রান তোলে তারা। ৪৫ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন গিল। চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকালেন তিনি। পাশাপাশি দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন জস বাটলার (৫২) এবং ওয়াশিংটন সুন্দর (৫৫)। জবাবে শুরু থেকে আক্রমণের পথ বেছে নিয়েছিল দিল্লি ক্যাপিটালসও। এই দিনের জয়ের মাধ্যমে তাদের হ্যাট্রিক নিশ্চিত বলে একসময় ধরেও নিয়েছিলেন অনেকে। কিন্তু সব হিসাব বদলে দিয়ে শেষ পর্যন্ত জয়ের স্বাদ পেল গুজরাত।

Advertisement
সম্পর্কিত সংবাদ