বিশেষ সংবাদদাতা, জম্মু: নির্ভরযোগ্য সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে বুধবার থেকেই জম্মু ও কাশ্মীরের পাহাড়ি কিস্তওয়ারের অরণ্যঘেরা ছত্রু এলাকায় তল্লাশি শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। তাতেই সাফল্য। গুলির লড়াইয়ে এক জঙ্গি প্রাণ হারিয়েছে। তবে এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেইমতো টানা তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে উধমপুর জেলায় অন্য তিন জঙ্গি খোঁজেও অভিযান চলছে বলে সেনাবাহিনী সূত্রে খবর।



