Bartaman Logo
৭ জুলাই, ২০২৬

অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হানা, নিহত ২ জওয়ান

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, নিহত ২ জওয়ান। মুখ্যমন্ত্রী নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হানা, নিহত ২ জওয়ান
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: হিংসাদীর্ণ মণিপুরে ফের নিরাপত্তা বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা। উখরুল জেলায় এই অতর্কিত হামলায় নিহত অসম রাইফেলসের দুই জওয়ান ওয়ারেন্ট অফিসার বলবন্ত সিং ও হাবিলদার চন্দ্র মোহন সিং। আহত বেশ কয়েকজন। রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, সোমবার দুপুর দেড়টা নাগাদ উখরুল থানা থেকে ১২ কিলোমিটার দূরে নুংশাং খোং এলাকায় অসম রাইফেলসের একটি কনভয় লক্ষ্য করে জঙ্গিরা অতর্কিত গুলি চালায়। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এই হামলার তীব্র নিন্দা করে নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সরকার এ ধরনের নৃশংস হিংসা কোনোভাবেই বরদাস্ত করবে না। এই ধরনের বর্বরতায় নীরব দর্শক হয়ে থাকবে না সরকার। দোষীদের আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে’। কড়া বার্তা দিয়েছেন মণিপুরের স্বরাষ্ট্র মন্ত্রী গোবিন্দাস কোনথৌজামও। বলেন, এ ধরনের হামলা মণিপুরের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ