Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাইক লাগিয়ে সভায় বিতর্ক

সোমবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এদিন বিকেলে কলেজ গেটে মাইক বেঁধে শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদ সভা করলেন তৃণমূলের শিক্ষা সেলের শিক্ষক, অধ্যাপক সংগঠনের সদস্যরা।

মাইক লাগিয়ে সভায় বিতর্ক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: সোমবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এদিন বিকেলে কলেজ গেটে মাইক বেঁধে শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদ সভা করলেন তৃণমূলের শিক্ষা সেলের শিক্ষক, অধ্যাপক সংগঠনের সদস্যরা।  তবে এই সভাকে ঘিরেই বিতর্ক বালুরঘাট শহরে। অভিযোগ, পরীক্ষার সময় সভা, মিটিং, মিছিলে পুলিসের নিষেধাজ্ঞা থাকে। এরপরও অধ্যাপকরা এই সভা কীভাবে চালিয়ে গেলেন? যদিও ওয়েবকুপার জেলা সভাপতি তথা বালুরঘাট কলেজের অধ্যাপিকা পৌলমী চক্রবর্তী বলেন, আমরা জানি, উচ্চমাধ্যমিক ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা হচ্ছে। আমরা পরীক্ষার সূচি মেনে শেষে অল্প সময় নিয়ে এবং একেবারে কম শব্দ করে এই প্রতিবাদ জানিয়েছি। কারও কোনও সমস্যা হয়নি। পাল্টা ডিওয়াইএফআই জেলা সম্পাদক সমীর সাহার মন্তব্য, অধ্যাপক হয়েও পরীক্ষা চলাকালীন এই ধরনের আচরণ মানা যায় না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ