Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তামিলনাড়ুতে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা, গুরুতর জখম ২

এবার তামিলনাড়ুতে মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ একদল দুষ্কৃতী তাঁদের ব্যাপক মারধর করে।

তামিলনাড়ুতে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা, গুরুতর জখম ২
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: এবার তামিলনাড়ুতে মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ একদল দুষ্কৃতী তাঁদের ব্যাপক মারধর করে। এঘটনায় দু’জন শ্রমিক গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত শ্রমিকদের দাবি, তাঁরা প্রাণ বাঁচাতে স্থানীয় একটি জঙ্গলে সারারাত লুকিয়ে ছিলেন। এখবর পেয়ে আক্রান্ত শ্রমিকদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, এবিষয়ে কোনও অভিযোগ পাইনি। তবে খোঁজ নিয়ে পদক্ষেপ করা হবে।

Advertisement

জেলার চারটি থানা এলাকার ১৩জন পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুর পেন্নালুরপেট্টার একটি চালকলে কাজ করেন। অভিযোগ, শনিবার গভীর রাতে চালকলের পাইপ চুরি করতে এসে বাধা পাওয়ায় শ্রমিকদের উপর হামলা চালানো হয়।
মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, ভগবানগোলা, লালগোলা, নবগ্রাম ও সাগরদিঘির ১৩জন শ্রমিকের উপর হামলা হয়েছে। আমরা জেলা পুলিশকে ইমেল করে বিস্তারিত  জানিয়েছি।
ঘটনায় জখম শ্রমিক মোস্তাফিজুর রহমান হাসপাতাল থেকে ফোনে বলেন, আমরা ওই এলাকায় একটি চালকলে থাকি। শনিবার রাতে এক দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় পাইপ চুরি করতে এসেছিল। আমরা তাকে বারণ করলে সে দলবল ডেকে এনে আমাদের মারধর করে। আমরা একটি জঙ্গলে লুকিয়ে প্রাণে বাঁচি। পরে জানতে পারি, ওরা আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছে।
পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। প্রশাসনিকভাবে তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ