Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিড ডে মিল রান্নার সিলিন্ডারে টান, চিঠি রাজ্য প্রকল্প অধিকর্তাকে

পশ্চিম এশিয়ায় যুদ্ধের রেশ এসে পড়ল বাংলার মিড ডে মিলেও! বিভিন্ন জেলাতেই স্কুলের মিড ডে মিল রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের অভাব দেখা যাচ্ছে

মিড ডে মিল রান্নার সিলিন্ডারে টান, চিঠি রাজ্য প্রকল্প অধিকর্তাকে
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের রেশ এসে পড়ল বাংলার মিড ডে মিলেও! বিভিন্ন জেলাতেই স্কুলের মিড ডে মিল রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের অভাব দেখা যাচ্ছে। সবচেয়ে করুণ পরিস্থিতি সম্ভবত হুগলি জেলার। কারণ, এই জেলা থেকে মিড ডে মিলের অফিসার ইনচার্জ রাজ্য প্রকল্প অধিকর্তার কাছে সমস্যার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তাতে অনুরোধ করা হয়েছে, গ্যাস সিলিন্ডারের মসৃণ সরবরাহের জন্য যেন তিনি ব্যবস্থা গ্রহণ করেন। রাজ্য প্রকল্প দপ্তর থেকেও চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়েছে। যদিও এনিয়ে কী পদক্ষেপ করা হবে, তা জানা যায়নি। অন্যদিকে, অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে অবশ্য এখনও তেমন সমস্যার কথা শোনা যাচ্ছে না। সেগুলিতেও কমার্শিয়াল 

Advertisement

গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় না। তবে সরকার সেদিকেও নজর রাখছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ