সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলে কালিকাকুণ্ডু-বক্সিচক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনই তৃণমূল জয় নিশ্চিত করে ফেলেছিল। কারণ ৩৯টি আসনে কোনও প্রার্থী দিতে পারেনি বিজেপি।
Advertisement
তবে বাকি তিনটি আসনে বিজেপি প্রার্থী দিয়েছিল। সেকারণে শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। এদিন বেলা বাড়তেই জানা যায়, বিজেপির এক প্রার্থী ঋণখেলাপি হওয়ায় তাঁর প্রার্থীপদ বাতিল হয়েছে। বাকি দু’জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সব আসনেই তৃণমূলকে জয়ী ঘোষণা করা হয়। ওই সমবায়ে ১০৫০জন ভোটার রয়েছে। ২৪ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।
বিজেপির জেলা নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ওই এলাকায় বিজেপির সংগঠন দুর্বল। তাছাড়া, স্থানীয় নেতৃত্বের অন্যমনস্কতাও সমস্যা তৈরি করেছে।
মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী ও ব্লক তৃণমূল সভাপতি সুদর্শন মাইতি বলেন, উন্নয়নের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী ও পুরুষদের ঋণ, কাস্টমার সার্ভিস পয়েন্ট সিস্টেমে ব্যাঙ্কিং পরিষেবা, ন্যায্যমূল্যে মাছের খাদ্য সরবরাহ ইত্যাদির জনমুখী কাজের জেরে মানুষ আগের পরিচালন বোর্ডকে ফিরিয়ে আনলেন। তাঁরা তৃণমূলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।