Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহারাজপুরে সুকান্ত মজুমদার

মহারাজপুরে সুকান্ত মজুমদার
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার গঙ্গারামপুরের মহারাজপুর এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচি হয় গঙ্গারামপুরের মহারাজপুরে। সুকান্তর হাত ধরে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন শতাধিক মানুষ। একমাস ধরে চলা জেলায় বিজেপির সদস্যতা অভিযানে জেলা বিজেপি নেতৃত্ব খুব ভালো কাজ করছে বলে প্রশংসা করেন সুকান্ত। বলেন, দক্ষিণ দিনাজপুর খুব ছোট জেলা। আমরা প্রথমে ১ লক্ষের টার্গেট দিয়েছিলাম জেলা বিজেপি নেতাদের। জেলায় সদস্য সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ