Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহারাজা জিতেন্দ্র নারায়ণের জন্মজয়ন্তী পালিত কোচবিহারে

মহারাজা জিতেন্দ্র নারায়ণের জন্মজয়ন্তী পালিত কোচবিহারে
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: মহারাজা জিতেন্দ্র নারায়ণের ১৩৮ তম জন্ম বার্ষিকী শুক্রবার সাড়ম্বরে পালিত হল কোচবিহারে। কোচবিহার মহারাজার নামাঙ্কিত এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে দিনটি পালন করা হয়। মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি মহারাজার স্মৃতিচারণ করেন মেডিক্যাল কলেজে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ আধিকারিকরা। এছাড়াও হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হয়। ওই সাফাই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিক্যালের সুপার ডাঃ সৌরদীপ রায়, রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যরা। এছাড়াও এদিন কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকেও মহারাজার জন্মজয়ন্তী পালন করা হয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ