Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মোহনপুর সেতুতে অবরোধ

মোহনপুর সেতুতে অবরোধ
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বুধবার পশ্চিম মেদিনীপুর মোহনপুর সেতুতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এই মোহনপুর সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ। এরফলে মাত্র ১০ কিলোমিটার রাস্তা পেরিয়ে খড়গপুর যেতে দেড়শো কিলোমিটার ঘুরতে হচ্ছিল। একইসঙ্গে খুকুড়দহ সেতু দিয়েও যানচলাচল বন্ধ রাখা হয়েছে। এতে খড়্গপুর যাওয়ার দূরত্ব বেড়ে হয়েছে প্রায় আড়াইশো কিলোমিটার। এদিন জাতীয় সড়কে প্রায় দেড়ঘণ্টা অবরোধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক প্রদীপ মণ্ডল বলেন, মোহনপুরের ব্রিজ বন্ধ থাকায় ঘুরপথে ঘাটাল, পাঁশকুড়া, মেচোগ্রাম হয়ে খড়গপুর পৌঁছাতে হচ্ছিল। এখন দূরত্ব আরও বেড়েছে। এদিন বৈঠক হয় জেলা প্রশাসনের সঙ্গে। দাবি না মানলে লাগাতার আন্দোলন চলবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ