সংবাদদাতা, চোপড়া: চোপড়া থানার পুলিস ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বালি খাদানে যৌথ অভিযান চালায় সোমবার। হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় মহানন্দা নদীর ঘাটে আইসি সুরজ থাপার নেতৃত্বে চলে অভিযান। সঙ্গে ছিলেন ভূমিদপ্তরের কর্মীরা। অভিযানে গিয়ে অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। আইসি সুরজ থাপা বলেন, এলাকায় অবৈধভাবে বালি তোলা রুখতে অভিযান জারি আছে। সমস্ত অবৈধ ঘাটে নিয়মিত অভিযান চলবে।



