Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহানন্দা ব্রিজের কাছে কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক

মহানন্দা ব্রিজের কাছে কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: একটি চার চাকার গাড়ি থেকে প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিস। সঙ্গে গ্রেপ্তার হয়েছে গাড়িচালককে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুনীল সাহা (৩৫)। বাড়ি শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন ভানুনগর এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার বিকেলে রায়গঞ্জের পানিশালা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই গাড়িটিকে আটক করে পুলিস। তারপরই শুরু হয় তল্লাশি।  পুলিস সূত্রে জানা গিয়েছে, তল্লাশি নিতেই প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার করে পুলিস। যার মূল্য প্রায় ১ কোটি টাকা। সুনীল নিজে চার চাকার গাড়িটি চালিয়ে মালদহ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। মালদহ থেকেই ব্রাউন সুগার পাচার করছিল। কিন্তু পাচারের আগে সুনীল পুলিসের জালে পাকড়াও হয়। অভিযুক্তকে আগামিকাল, বৃহস্পতিবার আদালতে তোলা হবে। রায়গঞ্জের পুলিস সুপার সানা আক্তার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট মামলায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ