সংবাদদাতা, ইটাহার: ইটাহারের মাহিনগর গ্রামে শিশু শিক্ষাকেন্দ্রের চাল সহ যাবতীয় সরঞ্জাম চুরির ঘটনায় দুর্গাপুর থেকে সন্দেহজনক এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। বুধবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে দু’দিনের হেফাজতে নিয়েছে পুলিস। ধৃতের নাম সেবাকুল আলি। বাড়ি রায়গঞ্জ থানার চেরামাটি এলাকায়।
Advertisement
এসএসকে’র সহায়িকা মৌসুমী সরকারের বক্তব্য, গত ২৬ আগস্ট কেন্দ্রে চুরির ঘটনাটি নজরে আসে। কেন্দ্রে মজুত ১৫০ কেজি চাল, রান্নার যাবতীয় সরঞ্জাম সহ প্রয়োজনীয় নথি চুরি যায়। ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ঘটনার প্রায় ৪ মাস পর সন্দেহজনক এক যুবককে পুলিস গ্রেপ্তার করল।



