Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মহেন্দ্রপুর পঞ্চায়েতের সিপিএম সদস্য প্রয়াত

অসুস্থতাজনিত কারণে রবিবার সন্ধ্যায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য লতিফুর রহমানের (৬৫)। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার সহ এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামে

মহেন্দ্রপুর পঞ্চায়েতের সিপিএম সদস্য প্রয়াত
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: অসুস্থতাজনিত কারণে রবিবার সন্ধ্যায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য লতিফুর রহমানের (৬৫)। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার সহ এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামে। ১৯৭৮ সাল থেকে সিপিএমের প্রতীকে জিতে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে পঞ্চায়েতে মাথা ঘুরে পড়ে যান। চিকিৎসা চলছিল। রবিবার বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকেরা তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে দলের কর্মীরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ