সংবাদদাতা, রায়গঞ্জ: তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হল রায়গঞ্জ মোহনবাটি হাইস্কুলে। বৃহস্পতিবার প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান চলবে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক বলেন, বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। বিভু নৃত্যনুষ্ঠান সন্ধ্যায় হয়েছে। শুক্রবার বাঁশি বাজানোর অনুষ্ঠান রয়েছে। শনিবার বহিরাগত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান রয়েছে।



