Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারের ওসিকে সরানো হল

মহম্মদবাজারের ওসিকে সরানো হল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শুক্রবার রাতে মহম্মদবাজার থানার ওসি অরূপকুমার দত্তকে সরানো হল। সেই দায়িত্ব দেওয়া হয়েছে তপাই বিশ্বাসকে। তিনি রামপুরহাট ট্রাফিক গার্ডের ইনসপেক্টর পদে রয়েছেন। এখন থেকে তিনি দু’টি দায়িত্বই সামলাবেন। অরূপবাবুকে ডিইবি-তে ফেরত পাঠানো হয়েছে। তিনি এতদিন মহম্মদবাজার থানার অতিরিক্ত দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে বোলপুর মহিলা থানার আইসি নীতু সিংহকে নানুর থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, যেদিন মহম্মদবাজার থানা এলাকা থেকে এক মহিলা ও দুই নাবালক সন্তানের দেহ উদ্ধার হয়েছে, সেদিন রাতেই ওসি বদল নানা জল্পনার জন্ম দিয়েছে। যদিও পুলিস সূত্রে দাবি, এটি রুটিন বদলি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ