সংবাদদাতা, রামপুরহাট: পথ দুর্ঘটনায় জখম এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম রিপন শেখ(১৯)। বাড়ি মহম্মদবাজার থানার সোঁতশাল গ্রামে। গত ৩১ডিসেম্বর রাতে রিপন দুই বন্ধুকে বাইকে চাপিয়ে রানিগঞ্জ মোড়গ্রাম ১৪নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। মহম্মদবাজারের বটতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে থাকা একটি খালে বাইক সহ পড়ে যান তিনজন। স্থানীয় বাসিন্দারা জখম তিনজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। শনিবার সকাল ১০টা নাগাদ সেখানেই মৃত্যু হয় রিপনের। বাকিরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
Advertisement
শনিবার দুপুরে নলহাটি থানার পাইকপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রাস্তার পাশে বাড়িতে ঢুকে পড়ে। পরিবারের দু’জন জখম হয়েছেন। লরিটি বেপরোয়া গতিতে চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পুলিস লরিটি আটক করেছে।



