Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে পাচারের সময় কয়লা সহ ধৃত ১

মহম্মদবাজারে পাচারের সময় কয়লা সহ ধৃত ১
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার সকালে বীরভূম জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযানে নেমে বিপুল পরিমাণ কয়লা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম তাজ মহম্মদ খান। সে ঘাট গোপালপুরের বাসিন্দা। আজ, মঙ্গলবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শেওড়াকুড়ি ও মহম্মদবাজারের মধ্যবর্তী এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে করে কয়লা পাচার চলছিল। খবর পেতেই পুলিস অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ও প্রায় ৮ কুইন্টাল কয়লা বাজেয়াপ্ত করে। পরে ধৃত ও বাজেয়াপ্ত করা কয়লা সহ বাইকটি মহম্মদবাজার থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ