Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার, চাঞ্চল্য

মহম্মদবাজারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার, চাঞ্চল্য
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম চিরঞ্জীব সিংহ। মহম্মদবাজার থানার অধীনে সে সিভিক ভলান্টিয়ারের কাজ করত। শনিবার ধৃতকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজারের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি ওই যুবকের বিরুদ্ধে। শুক্রবার নির্যাতিতার বাবা সিউড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
Advertisement
অভিযোগ, কালীপুজোর পরদিন ১নভেম্বর ও ১১ডিসেম্বর দু’দিন নির্যাতিতাকে খেলার মাঠ থেকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। কাউকে কিছু না বলার জন্য নাবালিকাকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিস। সরকারি আইনজীবী অনিন্দ্য সিংহ বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছিল। বিচারক দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
সম্পর্কিত সংবাদ