Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে কুলে নদীর উপর সেতুতে ফাটল, যাতায়াতে আতঙ্ক

মহম্মদবাজারে কুলে নদীর উপর সেতুতে ফাটল, যাতায়াতে আতঙ্ক
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: মহম্মদবাজারে মোড়গ্রাম-পাঞ্জাবি মোড় ১৪ নম্বর জাতীয় সড়কের উপর কুলে নদীর সেতুতে ফাটল দেখা দিয়েছে। কয়েকদিন আগেই সেতুর একটি পাশে ফাটল থাকায় সেখানে মেরামত শুরু হয়েছিল। অন্যপাশ দিয়ে যান চলাচল করছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে অপরদিকেও ফাটল দেখা দেয়। ফলে এদিন সকালে প্রশাসন ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ায় জাতীয় সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। পরে সেতুর উপর একটি লোহার পাত ফেলে সেখান দিয়ে শুধু ছোট গাড়ি ও বাস চলাচলের ব্যবস্থা করা হয়। বাকি ভারী গাড়ি সাঁইথিয়া ও মল্লারপুর হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেতুর ফাটল ধরা অংশ মেরামত শুরু হয়েছে বলে জেলাশাসক বিধান রায় জানান। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ