Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে গাড়ি দুর্ঘটনায় জখম ২

মহম্মদবাজারে গাড়ি দুর্ঘটনায় জখম ২
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: পিকনিক থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় জখম হলেন দু’জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানার মুরালপুর এলাকায়।  তাঁদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে একজন যুবতী। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মহম্মদবাজারের পাঁচ যুবক চারচাকা গাড়ি করে ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর থেকে পিকনিক করে ফিরছিলেন। 
Advertisement
রাস্তায় তাঁদের একজনের পরিচিত যুবতীকে গাড়িতে চাপায়। মুরালপুরের কাছে তাদের চারচাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই যুবতী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি এই ঘটনায় আরও একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর হাসপাতালে তাঁদেরই সঙ্গে  থাকা যুবক অলোক মুর্মুকে আটক করেছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ