Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে দ্বারকা নদ থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার

মহম্মদবাজারে দ্বারকা নদ থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শনিবার সকালে দ্বারকা নদ থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মহম্মদবাজার ব্লকের দেউচায় চাঞ্চল্য ছড়াল। মহম্মদবাজার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিসের প্রাথমিক অনুমান, মৃতার বয়স ৩৫ বছর। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতেও পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় কয়েকজন দেউচা ব্রিজ সংলগ্ন দ্বারকা নদীর জলে দু’টি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা থানায় খবর দেন। সেখানে পৌঁছে পুলিস বস্তা দু’টি জল থেকে তুলে আনে। এরপরই একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তবে তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিস ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। অন্য বস্তাটির ভিতর থেকে একটি ছাগলের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বস্তাটি ঝাড়খণ্ডের দিক থেকে ভেসে আসে। বস্তাটি ঝাড়খণ্ডের কোনও একটি সার কোম্পানির। তাই অনেকেই মনে করছেন, ওই রাজ্য থেকেই হয়ত মৃতদেহটি ভেসে এসেছে। যদিও এনিয়ে নিশ্চিত কিছু এখনও জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ