Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডানের ড্র, আশায় ইস্ট বেঙ্গল

মহমেডানের ড্র, আশায় ইস্ট বেঙ্গল
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর কবে জিতবে মহমেডান স্পোর্টিং? দুর্বল ওড়িশাকে পেয়েও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না মেহরাজউদ্দিন ব্রিগেড। শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে গোলশূন্য ড্র কাসিমভদের। প্রতিপক্ষের হুগো বোমাস, আহমেদ জাহু, মোর্তাদা ফলরা ছিলেন না। লোবেরা ব্রিগেডকে বাগে পেয়েও একগাদা গোলের সুযোগ নষ্ট ফ্রাঙ্কাদের। ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাই হ্যাটট্রিক করতে পারতেন। বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও বাইরে মারেন ফ্রাঙ্কা। টাকা দিয়ে এত নিম্নমানের বিদেশি রিক্রুটের জন্য জবাবদিহি চাওয়া উচিত। এই ড্রয়ের পর ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট ওড়িশার। লিগ টেবিলে এখনও সপ্তম স্থানে তারা। জামশেদপুর এফসি’র বিরুদ্ধে ম্যাচ বাকি তাদের।
Advertisement
অন্যদিকে, ২২ ম্যাচে ১২ পয়েন্ট মহমেডানের। এই ম্যাচের দিকে ইস্ট বেঙ্গলও তাকিয়ে ছিল। লোবেরার দল পয়েন্ট খোয়ানোয় সুপার সিক্সের আশা জিইয়ে রইল অস্কার ব্রিগেডের।  পরের ম্যাচে বেঙ্গালুরুকে হারাতে পারলে  ৩০ পয়েন্টে পৌঁছবে মশালবাহিনী। যদিও গোলপার্থক্যে ওড়িশা এফসি’র চেয়ে পিছিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল।
ওড়িশা এফসি-০                               :                      মহমেডান স্পোর্টিং-০
Advertisement
সম্পর্কিত সংবাদ