Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার

মহিলাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: মহিলাকে মারধরের অভিযোগে পুরনো এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিস। ধৃত যুবকের নাম আব্দুল কাসিম। তার বাড়ি রায়গঞ্জের সরিয়াবাদ এলাকায়। পুলিস জানিয়েছে, মনোয়ারা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন আব্দুল কাসিম ও তাঁর পরিবারের কাছে তিনি ২০ হাজার টাকা পেতেন।  সেই টাকা  ১৬ জুন ২০২৪ সালে চাইতে গেলে আব্দুল কাসিম সহ তাঁর পরিবারের লোক মনোয়ারা বিবির উপর চড়াও হয়, মারধর করে। এরপর মনোয়ারা বিবি রায়গঞ্জ আদালতে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে মহিলা থানার পুলিস তদন্তে নেমে কাসিমকে তার বাড়ি থেকে রবিবার রাতে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত জারি রয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ