Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলাকে হেনস্তা ও ধারালো অস্ত্রের আঘাত, ধৃত যুবক

মহিলাকে হেনস্তা ও ধারালো অস্ত্রের আঘাত, ধৃত যুবক
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলাকে হেনস্তা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনায় বরাবাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার বরাবাজার থানার লালডি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিস ওইদিন অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম তপন মাহাত। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস জানতে পেরেছে, অভিযোগকারী মহিলা স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বেড়াদা-লালডি মোড়ের কাছে তপন গোরু চরাচ্ছিল। মহিলার স্কুটি তার গায়ে লেগে যায়। এনিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। পরে তপন সহ দুই যুবক তাঁর পথ আটকায়। অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ করা হয়। তাঁকে হেনস্তাও করা হয় বলে অভিযোগ। 
সেই সময় তপন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তাঁর হাত কেটে যায়। সোমবার এনিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস ওইদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ