Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মহিলাদেরই ক্লাব

মহিলাদেরই ক্লাব
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’— পরিচালক মৈনাক ভৌমিক ছবিটি তৈরি করেছিলেন ১০ বছরেরও আগে। মেয়েদের বন্ধুত্বে গাঁথা ছিল সেই ছবি। বন্ধুত্বের এই হাসি, আলো, রং যদি একান্ত নিজস্ব জায়গা খোঁজে, এ দেশে কি তা পাওয়া সম্ভব? এমন একটা জায়গা, যেখানে শুধুমাত্র মহিলারাই গিয়ে আনন্দ করতে পারবেন? বেঙ্গালুরুর একটি ক্লাব সেই প্রচেষ্টা শুরু করতেই হই হই করে সাড়া মিলেছে সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর বানেরঘাটা রোডে অবস্থিত ক্লাবটির নাম ‘মিস অ্যান্ড মিসেস’। ওই ক্লাবের সব কর্মচারীও মহিলা। সুরক্ষার দায়িত্বে থাকা পেশাদাররাও মহিলা। পছন্দের খাবার ও পানীয়, ডিজে পারফরম্যান্স অন্যান্য ক্লাবের মতোই এখানেও রয়েছে। সঙ্গে থাকছে নেল আর্ট, বিউটি ট্রিটমেন্টের মতো নানা ব্যবস্থা। যাতে ক্লাবে গিয়ে আনন্দ করার পাশাপাশি রূপচর্চাতেও মন দিতে পারেন মহিলারা। সোশ্যাল মিডিয়ার বড় অংশ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কারও মতে, বহুদিন ধরেই এমন একটা জায়গার প্রয়োজন ছিল। তা মেটাবে এই ক্লাব। আবার কারও মতে, এই ধরনের ক্লাব দেশের বিভিন্ন শহরে গড়ে তোলা উচিত। বান্ধবীদের নিয়ে আপনিও একবার ঘুরে আসবেন নাকি? 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ