Bartaman Logo
১০ জুন, ২০২৬

মহিলাদের স্নানের ভিডিও বিক্রি অনলাইনে, দায়ের হল মামলা

মহিলাদের স্নানের ভিডিও বিক্রি অনলাইনে, দায়ের হল মামলা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মহাকুম্ভ নগর: পূর্ণকুম্ভে মহিলা পুণ্যার্থীদের স্নান ও পোশাক বদলানোর ভিডিও তুলে অনলাইনে বিক্রি করা হচ্ছে! এমনই অভিযোগে দু’টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিস। চলছে তদন্ত। গত ১৭ ফেব্রুয়ারি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ছবি আপলোডের অভিযোগ উঠেছে। এরপর গত বুধবারও একটি টেলিগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিস সূত্রে খবর, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে মহিলাদের স্নানের গোপন ভিডিও বিক্রি করা হচ্ছিল। ‘হিডেন বাথ ভিডিওস গ্রুপ’ সহ একাধিক টেলিগ্রাম গ্রুপে রয়েছে নানান ভিডিও। দেখার জন্য ২ থেকে ৩ হাজার টাকা খরচ করতে হবে। এই খবর পেয়েই ব্যবস্থা নেয় কোতোয়ালি কুম্ভমেলা থানা। 
Advertisement
অন্যদিকে, ফেসবুকের একাধিক পেজে এই অশ্লীল ভিডিও শেয়ার করা হয়েছে। এমনই একটি ভিডিওর স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। ঘটনায় মেটার সাহায্য চেয়েছে পুলিস। অগ্নিকাণ্ড, পদপিষ্ট হয়ে মৃত্যু সহ নানান ঘটনায় মুখ পুড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। এরইমধ্যে  মহিলাদের স্নান ও পোশাক বদলের ভিডিও অনলাইনে  বিক্রির অভিযোগ সামনে এসেছে। 
এরই পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে আপত্তিজনক বিষয়ের প্রচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ