সংবাদদাতা, মানবাজার: এলাকার মহিলাদের স্বাবলম্বী করতে এগিয়ে এল পুরুলিয়ার উদ্যানপালন দপ্তর। এনিয়ে বৃহস্পতিবার মানবাজার ১ ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে এলাকার মহিলাদের এই মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরে সব্জি চাষ সম্বন্ধেও কৃষকদের বোঝানো হয়। এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়ার উদ্যানপালন দপ্তরের ডেপুটি ডাইরেক্টর কৃষ্ণেন্দু নন্দন। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশিস ধর, পুঞ্চা ও মানবাজার ১ ব্লকের উদ্যান পালন দপ্তরের পরামর্শদাতা অসীম মিশ্র, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র সহ অন্যান্যরা।
Advertisement
জানা গিয়েছে, প্রান্তিক এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় হাতে-কলমে মাশরুম চাষ সম্বন্ধে বোঝানো হয় মহিলাদের। মহিলারা গৃহস্থের কাজের পাশাপাশি বাকি সময়ে মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়ার আশা দেখছেন। প্রশিক্ষণ নেওয়া মালতি মাঝি, সরস্বতী হাঁসদা সহ কয়েকজন জানান, যাতে আমরা গৃহস্থের কাজের পাশাপাশি মাশরুম চাষ করে স্বাবলম্বী হতে পারি শিবিরে সে বিষয়ে আমাদের বোঝানো হয়েছে। বাড়িতে মাশরুম চাষ করে খেতেও পারব এবং তা বিক্রি করে কিছু পয়সাও রোজগার হবে। এদিন প্রশিক্ষণ শিবিরে মাশরুম চাষের পাশাপাশি সব্জি চাষ সম্বন্ধে বোঝানো হয়। মহিলাদের হাতে মাশরুমের বীজ সহ লাউ, কুমড়ো, টমেটো সহ বিভিন্ন আনাজের বীজ তুলে দেন আধিকারিকরা।
উদ্যানপালন দপ্তরের ডেপুটি ডাইরেক্টর কৃষ্ণেন্দু নন্দন বলেন, উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে আমরা একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। যেখানে মূলত মাশরুম চাষ সম্বন্ধে মহিলাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই মাশরুম বা ছাতু অত্যন্ত সহজেই মহিলারা বাড়িতে তৈরি করতে পারেন। এবং বাড়তি রোজগারের একটা জায়গা তারা পেতে পারেন। তিনি আরও জানান, মাশরুম চাষের জন্য জমি লাগে না।