সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার রাতে শেষনিশ্বাস ত্যাগ করলেন মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরার বাসিন্দা তথা গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন মেটেলি ব্লক সভানেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যা দিশা সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
Advertisement
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। রবিবার রাতে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার দুপুরে নেত্রীর দেহ নিয়ে আসা হয় উত্তর ধূপঝোরার সিপিএম কার্যালয়ে। সেখানে নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেস, বিজেপি ও জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এদিন বিকেল চারটা নাগাদ মহিলা নেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।
বাম জামানায় তিনি মাটিয়ালি-বাতাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে কাজ করেছেন। তাঁর স্বামী জগৎ সাহা ওরফে মন্টু সাহা বাম জমানায় দলের জেলা নেতা ছিলেন। মৃত্যুর পর এক ছেলে ও এক মেয়েকে রেখে গেলেন তিনি।