Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

মহিলা শিল্পোদ্যোগীর সংখ্যায় দেশের মধ্যে শীর্ষস্থানে বাংলা

মহিলা শিল্পোদ্যোগীর সংখ্যায় দেশের মধ্যে শীর্ষস্থানে বাংলা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাজ্যে শিল্পবান্ধব পরিস্থিতির জন্য উদ্যোগপতি হওয়ার আগ্রহ বাড়ছে মহিলাদের মধ্যে। মহিলা শিল্পোদ্যোগীর সংখ্যায় দেশে প্রথম স্থানে রয়েছে বাংলা। শনিবার এমএসএমই (মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস) দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
Advertisement
ছোট ও মাঝারি শিল্প স্থাপনে ব্যাঙ্ক লোন পাওয়া থেকে শুরু করে কী কী অসুবিধা হচ্ছে, এদিন মালদহ কলেজ অডিটোরিয়ামের অনুষ্ঠানে সরাসরি উদ্যোগপতিদের মুখ থেকে শোনেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মালদহের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তা এবং উদ্যোগপতিরাও ছিলেন সেখানে। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বছর জেলায় জেলায় গিয়ে শিল্প উদ্যোগীদের সমস্যার কথা শুনি। তাঁদের অসুবিধা দূর করার জন্যই এখানে এসেছি।
চন্দ্রনাথের কথায়, প্রচুর মহিলা এগিয়ে আসছেন উদ্যোগপতি হওয়ার জন্য। দেশের মধ্যে এক্ষেত্রে বাংলা এক নম্বরেই রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরের যে মহিলারা ভাবছেন কিছু করবেন, তাঁরা এগিয়ে আসুন। সরকার আপনাদের সবরকম সাহায্য করতে প্রস্তুত।
বিশ্বে আমের শহর হিসেবে পরিচিত মালদহ। এদিনের সিনার্জিতে মন্ত্রী, আমলা থেকে উদ্যোগপতিদের মুখে বারবার উঠে এসেছে আমকে কেন্দ্র করে প্রক্রিয়াকরণ কেন্দ্রের কথা।
Advertisement
সম্পর্কিত সংবাদ