বেঙ্গালুরু: জমে উঠেছে মহিলাদের প্রিমিয়ার লিগ। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্জকে আট উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪২ তোলে ইউপি। গ্রেস হ্যারিস ২৬ বলে করেন ঝোড়ো ৪৫। ক্যাপ্টেন দীপ্তি শর্মা (৪) ব্যর্থ। রান পাননি তাহিলা ম্যাকগ্রাথ (১), কিরণ নভগিরেও (১)। মুম্বইয়ের সফলতম বোলার ন্যাট স্কিভার-ব্রান্ট। চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রানে ৩ উইকেট নেন তিনি। জবাবে তিন ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান হরমনপ্রীতরা (১৪৩-২)। ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ন্যাট স্কিভার-ব্রান্ট। এছাড়া হেইলে ম্যাথিউজ করেন ৫৯ রান। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এল মুম্বই।



