Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলা কর্মীর সঙ্গে অভব্যতার অভিযোগ

মহিলা কর্মীর সঙ্গে অভব্যতার অভিযোগ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার সন্ধ্যায় বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি দোকানের ভিতরে মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে, খোদ ওই দোকান মালিকের বিরুদ্ধেই। সে মহিলা কর্মীর সঙ্গে প্রায়ই অভব্য আচরণ করত বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় মালিকের ওই কুকর্ম ধরে ফেলেন স্বয়ং তার স্ত্রী। তারপরেই পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে মহিলা কর্মীকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই দোকান মালিক পলাতক। স্থানীয় বাসিন্দারা বলেন, শহরের বুকে এভাবে মহিলাদের সঙ্গে যদি এরকম আচরণ করা হয়, তাহলে কীভাবে বাড়ির মেয়েরা বাইরে কাজ করবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ