Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলা কলেজ চালুর দাবি

মহিলা কলেজ চালুর দাবি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: দু’হাজার স্বাক্ষর সংগ্রহ করে মহিলা কলেজ স্থাপনের দাবিতে বিডিও-কে স্মারকলিপি প্রদান করা হল ময়নাগুড়ি নাগরিক চেতনার পক্ষ থেকে। সোমবার ময়নাগুড়ি সুপার মার্কেটে প্রথমে একটি পথসভা হয়। পরে মিছিল করে সংগঠনের সদস্যরা ময়নাগুড়ি বিডিও-র অফিসে যান। নাগরিক চেতনার সম্পাদক অপু রাউত বলেন, ময়নাগুড়িতে মহিলা কলেজ স্থাপন করা প্রয়োজন। এখানে যে কলেজ রয়েছে সেখানে প্রায় সাত হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করেন। এঁদের মধ্যে ৬৭ শতাংশই ছাত্রী। পরীক্ষার সময় সকলকে একসঙ্গে বসে পরীক্ষা দিতে সমস্যা হয়। সে কারণেই ময়নাগুড়িতে মহিলা কলেজ স্থাপন করা হোক।
Advertisement
সম্পর্কিত সংবাদ