Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলা কবাডি প্রতিযোগিতায় বাঘরোল সংরক্ষণের বার্তা

মহিলা কবাডি প্রতিযোগিতায় বাঘরোল সংরক্ষণের বার্তা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতবিরেতে গায়ে ডোরাকাটা দাগ দেখে অনেকেই বাঘরোল বা মেছো বিড়ালকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মাঝেই কখনও কখনও আক্রান্ত হতে হয় আমাদের রাজ্য প্রাণীকে। বনদপ্তর এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন অবশ্য বাঘরোল নিয়ে আতঙ্কের কিছু নেই বলে ক্রমাগত সচেতন করছে নাগরিকদের। এবার বাঘরোল সংরক্ষণের বার্তা দিতে সরস্বতী পুজোয় আট দলের মহিলা কবাডি প্রতিযোগিতার আয়োজন করল আমতার গাজিপুর পঞ্চানন সঙ্ঘ। মঙ্গলবার ছিল প্রতিযোগিতার ফাইনাল। এদিন ফাইনালে জয়পুর সুরঙ্গময়ী বালিকা বিদ্যালয় রসপুর বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বাঘরোল নিয়ে সচেতনতার বার্তা দিতে এদিন ফাইনালে দু’দলের খেলোয়াড়রা বিশেষ জার্সি পরে খেলায় অংশ নেয়। উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি বলেন, সরস্বতী পুজো উপলক্ষ্যে গাজিপুর পঞ্চানন সঙ্ঘ প্রতি বছর মহিলা কবাডি প্রতিযোগিতার আয়োজন করে। এবার তারা প্রতিযোগিতাকে সামনে রেখে বাঘরোল সংরক্ষণের বার্তা দিল, যা সমাজের পক্ষে ইতিবাচক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ