Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, ধৃত ১

মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, ধৃত ১
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক রোগীর আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বিশ্বজিৎ সাউ। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এক মহিলা ডাক্তারের সঙ্গে তিনি অভব্য আচরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবার মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগে তিনি দুর্ব্যবহার করেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ডাক্তারকে মারতেও উদ্যত হন। খবর পেয়ে সেখানে হাজির হয় হাসপাতালের ফাঁড়ির পুলিস। অভিযুক্তকে গ্রেপ্তার করে বহরমপুর থানায় নিয়ে আসে পুলিস। সোমবার অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, অভিযুক্ত বিশ্বজিতের বাড়ি মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জ চর এলাকায়। এক মহিলা ডাক্তারের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চিকিৎসক অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ